যেকোন ভাজাপোড়া,স্ন্যাকস ,টচপুটি,ফুচকা বা দ্ই বড়া এই সস খেতে দারুন মজা। তাই খুব সহজেই বানিয়ে ফেলুন মজাদার তেঁতুলের সস !🍯 🔻 উপকরন:🔻 তেঁতুলের কাঁথ - ১ কাপ চিনি - ১ কাপ লবন - ১/২ চা .চামচ বিট লবন - ১/২ চা. চামচ জিরা টালা গুড়া - ১ চা. চামচ শুকনা মরিচ টালা গুড়া - ১ চা. চামচ 🔻প্রনালী :🔻 তেতুল পানিতে গুলে বিচি ছাড়িয়ে নিন। এবার সব উপকরন মিশিয়ে নিন। তারপর চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন । ফুটে উঠলে একটু খেয়ে দেখুন সব কিছু আপনার স্বাদ মত হয়েছে কিনা, দরকার হলে চিনি সহ সব মসলা আপনার স্বাদ মত কম বা বেশি করে দিতে পারেন। একটু ঘন হলেই নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে বোয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। N:B : # তেঁতুলের রস যত কাপ হবে ,চিনিও তত কাপ দিতে হবে । # বেশি ঘন করবেন না ,তাহলে পরে শক্ত হয়ে যাবে । # মসলা নিজের স্বাদ মত দিতে পারেন
Comments
Post a Comment